header_01
 বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৯, ২০১০
জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
জেলা সমবায় অফিস

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা সমবায় কার্যালয়

কক্সবাজার।

০১। সরকারী অফিসের নাম : জেলা সমবায় কার্যালয়, কক্সবাজার।

০২। অফিসের সম্মুখভাগের ছবি : সংযুক্ত

০৩। সরকারী অফিসের সঙ্গে যোগাযোগের

পোস্টাল ঠিকানা : বশির মঞ্জিল

তারাবনিয়ারছড়া, প্রধানসড়ক, কক্সবাজার।

০৪। প্রধান কর্মকর্তার নাম : আশীষ কুমার বড়ুয়া

পদবী : জেলা সমবায় অফিসার

ছবি : সংযুক্ত

যোগাযোগের ঠিকানা : জেলা সমবায় অফিসার-এর বাসভবন

কবির মঞ্জিল, দঃ তারাবনিয়ারছড়া, কবরস্থান সড়ক

কক্সবাজার।

টেলিফোনঃ ০৩৪১-৬৩৩০৫ (অফিস), ৬২১৯৩ (বাসা)

০৫। অফিসের কার্যক্রম : ক) প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি;

খ) সমিতির সদস্যদের মূলধন/পুঁজি গঠন;

গ) সমিতির বিধিবদ্ধ নিরীক্ষা কার্যক্রম সম্পাদন;

ঘ) নন-ট্যাক্স রেভেনিউ আদায় করে সরকারী কোষাগারে জমা করণ;

ঙ) প্রশিক্ষণের মাধ্যমে সমবায়ীদের দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরী করা;

চ) প্রাথমিক সমবায় সমিতির বিধিবদ্ধ বিরোধ নিষ্পত্তি করা;

জেলা সমবায় কার্যালয়ের সিটিজেন চার্টার:

নিবন্ধন ও উপ-আইন সংশোধনঃ

একই ধরণ ও উদ্দেশ্যে বৈধ উপায়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের অন্যূন ২০ (কুড়ি) জন সদস্য সমন্বয়ে প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধন প্রদান করা হয়। সমবায় সমিতি নিবন্ধনের সময় সমবায় সমিতি পরিচালনার সুনির্দিষ্ট বিধানাবলী সমন্বিত উপ-আইন নিবন্ধন করা হয় এবং পরবর্তীতে প্রয়োজনবোধে উপ-আইনের সংশোধনী নিবন্ধন করা হয়।

সরকারী কর্মসূচীর আওতায় বিত্তহীন, ভূমিহীন এবং আশ্রয়হীনদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা এবং অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য ৩০০ (তিনশত) টাকা ট্রেজারী চালানের মাধ্যমে নিবন্ধন ফি জমা দিতে হয়।

দারিদ্র বিমোচনের লক্ষ্যে স্বেচ্ছায় বা সরকারী কর্মসূচীর আওতায় গঠিত প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ৩,০০০/- (তিন হাজার) টাকা এবং অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ২০,০০০/- (বিশ হাজার) টাকা পরিশোধিত মূলধন থাকতে হয়।

সমিতি ব্যবস্থাপনা ও অবসায়নঃ

সমিতির ব্যবস্থাপনা গণতান্ত্রিকাভাবে নির্বাচিত কমিটি কর্তৃক পরিচালিত হয়। কোন প্রাথমিক সমবায় সমিতি নির্বাচন করতে ব্যর্থ হলে জেলা সমবায় কর্মকর্তা সমবায় আইনের আওতায় অর্ন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করেন। জেলা সমবায় কর্মকর্তা কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা/কর্মচারী বা ব্যক্তি দ্বারা প্রাথমিক সমিতির ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমের উপর বাৎসরিক নিরীক্ষা সম্পাদন করা হয়।

প্রাথমিক সমবায় সমিতিতে সংগঠিত যে কোন অনিয়ম জেলা সমবায় কর্মকর্তা পরিদর্শন কিংবা তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করেন। কোন প্রাথমিক সমবায় সমিতি অকার্যকর হলে কিংবা পরিচালনায় অনাগ্রহী হলে জেলা সমবায় কর্মকর্তা সমিতিকে অবসায়নে ন্যস্ত করতে পারেন। অপরদিকে সমিতির সদস্যদের আগ্রহের প্রেক্ষিতে উক্ত সমিতির অবসায়ন আদেশ প্রত্যাহার করা যায়। বিভাগের একাধিক জেলায় কর্ম এলাকা বিশিষ্ট প্রাথমিক সমিতির রেগুলেটরী কর্তৃপক্ষ হিসেবে বিভাগীয় যুগ্ম নিবন্ধক দায়িত্ব পালন করেন।

বিরোধ নিষ্পত্তি :

প্রাথমিক সমবায় সমিতির নির্বাচনসহ যে কোন সৃষ্ট বিরোধ জেলা সমবায় কর্মকর্তার নিকট দায়ের করা হলে তিনি বা তার কর্তৃক নিযুক্ত সালিশকারী ন্যায় বিচার, সমতা ও সুবিবেচনা প্রসূতভাবে নির্ধারিত সময়ের মধ্যে রায়/আদেশ প্রদান করা হয়। রায়ে কেউ সংক্ষুব্ধ হলে বিভাগীয় সমবায় দপ্তরের উপ-নিবন্ধক (বিচার) এর নিকট বিধিমোতাবেক আপীল করা যায়। বিরোধ কিংবা আপীল দাখিলের সময় ১০০/- টাকার কোর্ট সংযুক্ত করতে হয়।

প্রশিক্ষণ :

কুমিল্লা শহরের উপকণ্ঠে কোটবাড়ীস্থ দেশের শীর্ষ সমবায় প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ সমবায় একাডেমী অবস্থিত। এই প্রশিক্ষণ একাডেমীর আওতাধীন দেশের ১০টি আঞ্চলিক সমবায় শিক্ষায়তন রয়েছে। চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক সমবায় শিক্ষায়তনটি ফেনী জেলায় অবস্থিত।

জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট সমিতিতে গিয়ে সমিতির সদস্য প্রশিক্ষণ দিয়ে থাকে। সমবায় ইনস্টিটিউটে অবস্থিত আধুনিক কম্পিউটার ল্যাব এর মাধ্যমে সদস্য ও সমবায় অধিদপ্তরে কর্মকর্তা/কর্মচারীদের আধুনিক তথ্য প্রযু&&ক্তগত প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

উপজেলা সমবায় কার্যালয় সমূহ :

কক্সবাজার জেলায় ৮টি উপজেলায় উপজেলা সমবায় কার্যালয় অবস্থিত। দ্বিতীয় শ্রেণীর একজন কর্মকর্তা উপজেলা কার্যালয়ের দায়িত্ব পালন করে থাকেন। ইউ.সি.ও-কে সহায়তার জন্য ২জন সহকারী পরিদর্শক, ১জন অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক ও ১জন এমএলএসএস রয়েছে।


বিভিন্ন দপ্তরের টেলিফোন নম্বর সমূহ :

ক্রঃ নং

দপ্তরের নাম

টেলিফোন নম্বর

অফিস

বাসা/মোবাইল

ফ্যাক্স

সমবায় অধিদপ্তর, ঢাকা

০১

নিবন্ধক, সমবায় অধিদপ্তর

০২-৯১৪১১৩১

৯১৩৬৫৯৫

০২

অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স)

০২-৯১৪০৩০৫

০৩

অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা)

০২-৯১৩৬৯২৭

০৪

অতিরিক্ত নিবন্ধক (অডিট ও আইন)

০৫

অতিরিক্ত নিবন্ধক (ইপিপি)

০২-৯১৪০৩২৩

০৬

অতিরিক্ত নিবন্ধক ও অধ্যক্ষ, বাংলাদেশ সমবায় একাডেমী

০৮১-৭৬০১৭

০৭

যুগ্ম নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স)

০২-৯১৩৬৯২৪

০৮

যুগ্ম নিবন্ধক (কৃষিজ শিল্প)

০২-৮১২০১২২

০৯

যুগ্ম নিবন্ধক (প্রকল্প পরিচালক)

০২-৮১৫৪২২৫

১০

উপ-নিবন্ধক (প্রশাসন)

০২-৯১৩৮৩১২

১১

উপ-নিবন্ধক (ফাইন্যান্স)

০২-৮১৫২৪০৫

বিভাগীয় সমবায় দপ্তর, চট্টগ্রাম

০১

যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় দপ্তর, চট্টগ্রাম

০৩১-৬১৮৬৯৫

৬৩০৩৪৭

২৮৫৪৩৯৭

০২

উপ-নিবন্ধক (প্রশাসন, চট্টগ্রাম)

০৩১-৬১৭২৯১

০৩

উপ-নিবন্ধক (বিচার)

০৩১-৬৩০৯৮৭

০৪

উপ-নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা)

০৩১-২৮৫৪৭০১

জেলা সমবায় কার্যালয়, কক্সবাজার

০১

জেলা সমবায় কার্যালয়

০৩৪১-৬৩৩০৫

০২

কক্সবাজার সদর

০৩৪১-৫১১২৪

০৩

চকরিয়া

০৩৪২২-৫৬০০১

০৪

কুতুবদিয়া

০৩৪২৩-৫৬০২৬

০৫

মহেশখালী

০৩৪২৪-৭৪৪১৩

০৬

রামু

০৩৪২৫-৫৬১৫১

০৭

টেকনাফ

০৩৪২৬-৭৫১০৬

০৮

উখিয়া

০৩৪২৭-৫৬০৩৮

০৯

পেকুয়া

০৩৪২৮-৫৬১০৬