১। জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, জেলা সড়কের মেরামত, উন্নয়ন, পুনর্বাসন সহ সেতু / কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।
২। সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সরঞ্জাম / যন্ত্রপাতি অধিদপ্তরে কাজের বাহিরে ও জনসাধারণের ব্যবহারে জন্য নির্দিষ্ট হারে ভাড়ায় প্রদান।
৩। সড়ক নির্মাণের বিভিন্ন উপকরণ ও নির্মাণ সামগ্রী নির্ধারিত ফি এর মাধ্যমে সড়ক গবেষণাগারে পরীক্ষা করণ।
৪। পেট্রোল / ডিজেল পাম্প স্থাপন, আবাসিক / বাণিজ্যিক শিল্প কারখানার জন্য প্রবেশ পথ এবং সামাজিক বনায়ন ও মৎস্য চাষের জন্য সড়ক ও মহাসড়কের পার্শ্বে সরকারী জমি স্বল্প ও দীর্ঘ মেয়াদী লীজ প্রদান।
৫। সর্বোপরি সড়ক ও মহাসড়কের উন্নয়ন, রক্ষণাবেক্ষণের মাধ্যমে বাংলাদেশের জনগণের সেবা প্রদান।