| জেলা প্রশাসকের বার্তা |
![]()
জেলা প্রশাসন সরকারের মাঠ প্রশাসন ও উন্নয়নমুলক কার্যক্রমের সম্বনয় ও বাস্তবায়ন করে থাকে। সরকারের নীতি, সিদ্ধান্ত ও পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়নসহ স্থানীয় জনগণের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকারের সাথে স্থানীয় জনগণের সেতু বন্ধন রচনা করে। প্রশাসন পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব আদায়, বিভিন্ন উন্নয়নমুলক কাজের সম্বনয়, দুর্নীতি বিরোধী সংস্কৃতির প্রসার , মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণসহ বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করে। কক্সবাজার জেলা প্রশাসন সুচারুভাবে তাঁর উপর অর্পিত দায়িত্বসমূহ পালন করে প্রশাসনিক সংস্কৃতির ঐতিহ্য বজায় রেখে চলেছে। জেলা প্রশাসন এতদঞ্চলে জনগণের জীবন যাত্রার মান উন্নয়নসহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। অপার সম্ভাবনাময় এ জেলার সমস্ত উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ জেলা ও দেশের সার্বিক উন্নয়নের মুখপাত্রের ভূমিকায় অবর্তীণ হতে জেলা প্রশাসনের প্রানান্ত চেষ্টা অব্যাহত আছে । ককসবাজার এমন একটি জেলা যেখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। এছাড়া বঙ্গবন্ধু সাফারী পার্ক, সেন্টমার্টিন, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, রামু রামকোট, সোনাদিয়া দ্বীপ, ইনানী সমুদ্র সৈকত, হিমছড়ি ঝরনা, লাবনী সমুদ্র সৈকত, পাটুয়ারটেক সমুদ্র সৈকত, কানারাজার গুহা, রাখাইন পল্লী বৌদ্ধ মন্দির ইত্যাদি স্থান সমূহ ভ্রমণ পিপাসু পর্যটকদের মোহিত করে। এ জেলায় তিনটি উপজাতীয় জনগোষ্ঠীসহ বাংলা ভাষাভাষী জনগণ শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করছে। এর ভূ-ভাগের পর্বতময়তা, যোগাযোগ ব্যবস্থা, উন্নত সাংস্কৃতিক ঐতিহ্য, জনগণের প্রচেষ্টা ও জেলা প্রশাসনের সার্বিক সহায়তা কক্সবাজার-কে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে ইতোমধ্যেই দেশী বিদেশী পর্যটকদের কাছে পরিচিত করেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের আধার এ কক্সবাজার জেলাকে সমগ্র বিশ্বের কাছে পরিচিত করে তোলার জন্য এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মননে ও কর্মে যে পরিবর্তন আনা উচিত সে পরিবর্তনের একটি মাইল ফলক হিসেবে জেলা তথ্য বাতায়ন বিবেচিত হওয়ার দাবি রাখে। এ তথ্য বাতায়ন কক্সবাজারসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে জেলা প্রশাসনের কার্যক্রম বিশেষ করে পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সম্পর্কে সেতুবন্ধন রচনা করতে সহায়তা করবে। আমি আরও বিশ্বাস করি, এ তথ্য বাতায়ন ককসবাজারকে পর্যটন রাজধানী হিসেবে বিশ্বের দরবারে সুপরিচিতি করে তুলতে সহায়তা করবে। দেশের উন্নয়নে এবং জনসেবায় যদি এ তথ্য বাতায়ন কিঞ্চিত ভূমিকা রাখে তাহলে আমাদের এ প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি।
|